বরিশালের বাবুগঞ্জে এক বালু ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে লিখিত মুচলেকা দিয়ে মুক্তি পান তারা।
দুই বিএনপি নেতা
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চরম বিশৃঙ্খলা সৃষ্টি, চেইন অব কমান্ড ভঙ্গের অভিযোগে গাজীপুরের টঙ্গীতে বিএনপি ও সহযোগী সংগঠনের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে টঙ্গী পশ্চিম থানা বিএনপি।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর-৪ (সদর-সুবর্ণচর) সংসদীয় এলাকার ছাত্রদল ও যুবদলের ৬ নেতাকর্মি দুই বিএনপি নেতার বহিষ্কার দাবি করেছেন। গত রোববার (১৫ সেপ্টেম্বর) চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বরাবর লিখিত অভিযোগে স্বৈরাচারী আওয়ামী লীগ নেতাদের সাথে আঁতাতের অভিযোগ এনে তাদের বহিষ্কার দাবি করা হয়। অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে, বিএনপির কেন্দ্রীয় মহাসচিব,সিনিয়র যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক কে।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় নবীগঞ্জ উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, পৌর বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম ইয়াছিনীকে বহিষ্কার করেছে বিএনপি।